বাংলাদেশের খবর

আপডেট : ১৩ June ২০২০

সিরাজগঞ্জে করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু


সিরাজগঞ্জে করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজনের বাড়ী উল্লাপাড়া উপজেলায় ও একজনের বাড়ী তাড়াশ উপজেলায়। শনিবার সকালে ও ভোরে নিজ নিজ বাড়িতে তারা মারা যান।

উল্লপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে বারইয়া পালপাড়া মহল্লার এক বৃদ্ধ মারা যায়। ওই বৃদ্ধ ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে জ্বর, ঠান্ডা ও কাশি হয়েছিল তার। এছাড়াও ভোর ৪টার দিকে কাওয়াক হাসপাতাল পাড়ায় জ্বর, ঠান্ডা ও কাশি নিয়ে মারা যান আরো এক ব্যক্তি। তিনি জানান, খবর পেয়ে মৃত ব্যক্তিদের বাড়ীতে গিয়ে মৃত ব্যক্তির পরিবারসহ তার সংস্পর্শে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এক সপ্তাহ পর এসব পরিবারের সদস্যদের নমুনা সংগহ করা হবে।

অন্যদিকে, তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিয়া জানান, শনিবার সকালে তাড়াশে শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন নওগাঁ ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের এক ব্যক্তি। খবর পেয়ে সেখানে মেডিক্যাল টিম যাবার আগেই মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করা হয়। পরে মৃত ব্যক্তির স্ত্রীর নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি যারা সংস্পর্শে এসেছে তাদেরকে অন্তত ৮-১০জন নিরাপদে থাকার পরামর্শ দেয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১