বাংলাদেশের খবর

আপডেট : ১১ June ২০২০

কুলাউড়ায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু: নমুনা সংগ্রহ


মৌলভীবাজারের কুুলাউড়া উপজেলার রাউৎগাও ইউনিয়নের পালগ্রামের নিজ বাড়িতে করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সকালে মাহিদ আহমেদ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে মৃত ব্যক্তির সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

মৃত্যুর বিষয় নিশ্চিত করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরুল হক বলেন, মৃত ব্যাক্তির করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন তাই ভাইরাস শরীরে আছে কিনা পরীক্ষার জন্য দুপুরে নমুনা সংগ্রহ করেছি। এবং স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের জন্য পরিবারকে বলেছি।

উল্লেখ্য, কুলাউড়ায় এখন পর্যন্ত ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন, তার মধ্যে সুস্থ হয়েছেন ৮জন বলে হাসপাতাল সূত্রে জানিয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১