আপডেট : ১১ June ২০২০
করোনা রোগীদের চিকিৎসায় দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম। এর মাধ্যমে গড়ে তোলা হচ্ছে ১০ শয্যার হাই ফ্লো অক্সিজেন ব্যাবস্থা। ব্যক্তিগতভাবে এ অর্থায়নে এগিয়ে এসেছেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। আলাপকালে এসব তথ্য জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রুবাইয়ত বিন করিম। উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন জানান, দাগনভূঞায় কোভিড রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিন্তে সামাজিক দায়িত্ববোধ থেকে এগিয়ে এসেছি। কার্যাদেশপ্রাপ্ত রবিন এন্টারপ্রাইজের কর্ণধার মো. জসিম উদ্দিন জানান, শুক্রবারের মধ্যে কাজ করে বুঝিয়ে দেয়া হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রুবাইয়ত বিন করিম জানান, বিএমএ সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম কাওসারের মূল ধারণা হতে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। তিনি আরো বলেন, সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু হওয়ার পর হাই ফ্লো অক্সিজেন সেবা দিতে অক্সিমিটার, রিব্রিদিং মাস্ক, ভেঞ্চুরী মাস্ক সহ আরো কিছু সরঞ্জাম তিনি ব্যাক্তিগত ভাবে সংগ্রহ করেছেন। সেবার আওতায় আনা প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুবাইয়াত জানান, রোববার নাগাদ মানুষের সেবার এটি উদ্বোধন করা যাবে।
জেলা সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন বলেন, করোনায় শ্বাসকষ্ট যাদের হচ্ছে তাদের বাঁচাতেই হাই ফ্লো অক্সিজেন মূখ্য ভূমিকা পালন করে। এ ব্যবস্থা চালু হলে মানুষ দ্রুত চিকিৎসার আওতায় আসতে পারবে। মৃত্যু হার কমবে।
বিএমএ ফেনী জেলা সভাপতি অধ্যাপক ডাঃ সাহেদুল ইসলাম কাওসার জানান, এর মাধ্যমে স্বাস্থ্যসেবায় ফেনী হতে যাচ্ছে করোনা চিকিৎসায় দেশের অনুসরণীয় মডেল।
জেলা স্বাস্থ্য বিভাগ ও বিএমএ সভাপতি জানান, সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সেবা নিশ্চিন্তে কাজ চলছে। ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর নির্দেশনায় এগুলো বাস্তবায়িত হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১