আপডেট : ১১ June ২০২০
করোনা উপসর্গ নিয়ে ফিরোজ মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত ফিরোজ মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। বুধবার সন্ধ্যায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ তথ্য নিশ্চিত করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক বলেন, গত ৬ জুন ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। নমুনার ফলাফল এখনো আসেনি। রিপোর্টে করোনা শনাক্ত হলে তার পরিবারের বাকি সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে। নিহতের বিয়াই ও উত্তরবাখরনগর ইউপি সদস্য আবুল কালাম জানায়, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন ফিরোজ। তার মেয়ে বাংলাদেশ সেনাবাহিতে চাকরি করেন। সেই সুবাদে গত তিনদিন আগে তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় মারা যান তিনি। এর আগে, গতকাল করোনার নমুনা পরীক্ষা করাতে নরসিংদী কোভিড হাসপাতালে গিয়ে উপজেলার ভিটি মরজালের টুটুল মিয়া (২৪) নামে এক যুবক মারা যায়।করোনা উপসর্গ নিয়ে পরপর দুজনের মৃত্যুতে সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১