আপডেট : ১১ June ২০২০
করোনা উপসর্গ নিয়ে চাঁদপুর আইসোলেশনে ভর্তি হওয়া হাজীগঞ্জ উপজেলার মৃত নুরুল আমিন (৪৫) এর মরদেহ মৃত্যুর ১৬ ঘণ্টা পরে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন দাফন কাজে সংশ্লিষ্ট ইসলামী আন্দোলন হাজীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী টীম। বৃহস্পতিবার দুপুর পৌঁনে ২টার দিকে তার মরদেহ আইসোলেশন থেকে স্বেচ্ছাসেবী টিম নিয়ে আসেন। দীর্ঘ ১৬ ঘণ্টা মরদেহ আইসোলেশনে পড়ে থাকলেও এগিয়ে আসেননি আত্মীয় স্বজনরা। করোনা আক্রান্ত সন্দেহ এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। মৃত নুরুল আমিন হাজীগঞ্জ পৌর এলাকার ২নম্বর ওয়ার্ডের বলাখাল বাজার সংলগ্ন নেংটা বাড়ির বাসিন্দা। তার দুই ছেলে ও স্ত্রী রয়েছে। আপন এক ভাই আছে তিনি ঢাকায় থাকেন। মৃতের চাচাতো ভাই আব্দুল হান্নান জানান, নুরুল আমিনের মৃত্যু হয়েছে তিনি জানতেনই না। আজ সকালে মৃত্যুর সংবাদ জেনেছেন। এখন সকলের সাথে যোগাযোগ করে দাফনের ব্যবস্থা করবেন। স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন জানান, নুরুল আমিন গত দু’বছর অসুস্থ ছিলেন। গত ৬ মাস তার অসুস্থ্যতা আরো বেড়ে যায়। তার দু’টি কিডনি ডেমেজ ও ডায়াবেটিস ১৯ এর উপরেছিলো। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সুজাউদ্দৌলা রুবেল জানান, বুধবার দিনগত রাত নুরুল আমিন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসলে আইসোলেশন ইউনিটে ভর্তি দেয়া হয়। সেখানে তিনি রাত সাড়ে ৯টার দিকে মৃত্যুবরণ করেন। সকালে তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। মরদেহ দাফনের জন্য দুপুরে মরদেহ বাড়িতে নিয়ে গিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনেই তার দাফন সম্পন্ন হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১