বাংলাদেশের খবর

আপডেট : ০৪ June ২০২০

ভূঞাপুরে দুই মোটরসাইকেল চোরকে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা


টাঙ্গাইলের ভূঞাপুরে দুই মোটরসাইকেল চোরকে হাতেনাতে ধরে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা।

বুধবার বিকাল ৪ টার দিকে উপজেলার গোবিন্দাসী ঘাটে এ ঘটনা ঘটে।

ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই মো. আল আমিন জানান, বুধবার বিকালে গোবিন্দাসী, খানুরবাড়ি ঘাটে হট্টোগলের ঘটনার খবর পেয়ে গিয়ে দেখি দুই মোটরসাইকেল চোরকে আটক করেছে এলাকাবাসি। পরে দুটি মোটরসাইকেলসহ তাদেরকে উদ্ধার করে নিয়ে আসি।

আটক হওয়া চোর দু'জন হলেন, সিরাজগঞ্জ জেলার ঘটিয়া গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৩০) অন্যজন, বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার মালিপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে জাহিদুল ইসলাম (২৮)। পরে তাদেরকে ভূঞাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, বুধবার বিকালে ঘাটাইল উপজেলার পাঁচটিকরি বাজার থেকে চুরি করে গোবিন্দাসী ঘাট দিয়ে নদী পার হয়ে যাওয়ার সময় আটক করে এলাকাবাসি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১