বাংলাদেশের খবর

আপডেট : ০৩ June ২০২০

কুমিল্লা নগরীর ৪৮ জনসহ নতুন আক্রান্ত ৬৭


কুমিল্লা নগরীর ৪৮ জনসহ করোনায় জেলাটিতে ৬৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে । এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে এক হাজার ১৬৩ জনে দাঁড়িয়েছে।

কুমিল্লা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সমন্বয়ক ডা.নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুমিল্লা নগরীতে ৪৮জন, চৌদ্দগ্রামে একজন, লাকসামে সাতজন, আদর্শ সদরে চারজন, বুড়িচংয়ের সিএমএইচে দুইজন, সদর দক্ষিণে একজন এবং লালমাইয়ে চারজন আক্রান্ত হয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, কুমিল্লায় এ পর্যন্ত মোট ১০হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নয় হাজার ১৭০ জনের রিপোর্ট আসে। বুধবার আদর্শ সদর ও লালমাই উপজেলায় একজন করে দুইজন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১৫৯ জনে। একই দিন কুমিল্লা নগরীর শাসনগাছা ও বজ্রপুরে একজনজন করে দুইজন মারা গছেন। নাঙ্গলকোটে একজন মারা গেছেন। এই নিয়ে জেলায় মোট মারা গেছেন ৩৫ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১