আপডেট : ০৩ June ২০২০
নোয়াখালীর সেনবাগ উপজেলার একটি পৌরসভা ও ৫টি ইাইনিয়নে এবার একদিনে রেকর্ড সংখ্যক ২০ জনের শরীরে করোনায় শনাক্ত হয়েছে। এর মধ্যে সেনবাগ পৌরসভায় ৭ জন, কাবিলপুর ইউনিয়নে ৯ জন, ডমুরুয়া ইউনিয়নে ২ জন, নবীপুর ইউনিয়নে ১ ও মোহাম্মদপুর ইউনিয়নে একজনসহ মোট ২০ জন। এ নিয়ে সেনবাগে সেনবাগে করোনয় সংক্রমিত হয়েছে ৫৬ জন করেনায়া সংক্রমিত হয়েছে এবং ৬জন মারা গেছে।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাক্তার মতিউর রহমান জানান, গত ১ জুন জ্বর,শর্দি,কাশী ও গলা ব্যাথার উপসর্গ নিয়ে আক্রান্তরা করোনা পরীক্ষার জন্য নমুনা সরবরাহ করে। নমুনাগুলি পরীক্ষার পর বুধবার সকালে ২০ জন করোনায় আক্রান্ত বলে জানানো হয়। এরপর সেনবাগ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মী ও সেনবাগ থানা পুলিশ পর্যায়ক্রমে করোনায় আক্রান্ত ব্যক্তিদের বাড়িগুলো লকডাউন করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১