আপডেট : ০৩ June ২০২০
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান করোনা থেকে সেরে উঠতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ এশা কিং শ্রীপুর পশ্চিম পাড়া শাহ জামে মসজিদে বাজারের তরুন ব্যবসায়ী ওয়ালী উল্যাহ পারভেজের উদ্যোগে দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মো. যোবায়ের হোসাইন। এ সময় অন্যানের মধ্যে উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সমাজ সেবক হাজী আবদুল গফুর, ব্যবসায়ী মোঃ পিন্টু, পৌর মুরগী বাজার কমিটির সভাপতি রুবেল মোল্লা, চাল ব্যবসায়ী মোঃ হানিফ, সমাজ সেবক আলমগীর হোসেন, শাহজাহান, যুবলীগ নেতা আবুল কালাম, সিরাজ মিয়া, আবুল মিয়া, আরিফ, পৌর ছাত্রলীগ নেতা রিয়াজ, ড্রাইভার রাজু, ফরিদ, রকি, ছাত্রলীগ নেতা সাজিন, মুরাদ, সজিব, জীবন, সাইমনসহ ৪নং ওয়ার্ডের কিং শ্রীপুরের আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১