বাংলাদেশের খবর

আপডেট : ০১ June ২০২০

কুমিল্লায় করোনায় নতুন শনাক্ত ৪৯, জেলায় আক্রান্ত হাজার ছাড়াল


চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমানসহ সোমবার কুমিল্লায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯ জন। এর মধ্যে কুমিল্লা মহানগরীতেই রয়েছে ১২জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার ২০ জনে।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ও করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি কুমিল্লার ফোকাল পার্সন ডা.মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার কুমিল্লা নগরীতে ১২,নাঙ্গলকোটে পাঁচজন,চৌদ্দগ্রামে ১৩জন,আদর্শ সদরে পাঁচজন,বুড়িচংয়ে নয়জন, মুরাদনগরে তিনজন, মেঘনা ও ব্রাক্ষ্মণপাড়ায় একজন করে আক্রান্ত হন।

কুমিল্লা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলা সদরসহ জেলার অন্যান্য উপজেলা গুলো থেকে এ পর্যন্ত নয় হাজার ৫৪৬ জনের নমুনা পাঠানো হয়েছে। এ পর্যন্ত রিপোর্ট এসেছে আট হাজার ৫৯৯ জনের। সোমবার আদর্শ সদরে তিনজন ও মেঘনা উপজেলায় একজনসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৪২ জন। মোট মৃত্যু হয়েছে ২৮ জনের।

 

 

 

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১