আপডেট : ০১ June ২০২০
দেশে বিদ্যমান করোনা ভাইরাস পরিস্থিতিতে খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় ২ হাজার কৃষককে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বীজ বিতরণ করা হয়। অতিথি হিসেবে এ বীজ বিতরণ করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। বিতরণ করা সবজি বীজের মধ্যে ছিল- ঢেঁড়স, পুঁইশাক ও ডাটা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা আবু নাদির সিদ্দিকীর পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান মো. মাকসুদ-উল-আলম খান মাসুদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা এইচ.এম আবুবকর চৌধূরী, এস.এম রবিন হোসেন, মো. কামরুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, এসএপিপিও মো. আখতারুজ্জামান, উপ- সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১