আপডেট : ৩১ May ২০২০
নোয়াখালীর সেনবাগ উপজেলায় আজ নতুন করে আরো ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সেনবাগে সেনবাগে করোনায় সংক্রমিত হয়েছে ৩২ জন। আজ রোববার সকালে বিষয়টি নিশ্চত করেছে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান। এর আগে শুক্রবার ওই ৩ জনের জ্বর, শর্দি, কাশি ও গলা ব্যাথাসহ করোনা উপসর্গ থাকায় তারা করোনা পরীক্ষার জন্য সেনবাগ সরকারি হাসপাতালে নমুনা সরবরাহ করে। এরপর নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো নমুনা পরীক্ষার পর তাদের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর পর্যায়ক্রমে ওই তিনটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১