বাংলাদেশের খবর

আপডেট : ৩০ May ২০২০

নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে আত্রাই নদীতে গোসলে করতে নেমেছিলে আট বন্ধু। তাদের মধ্যে দুইজন নদীতে ডুবে যায়। পরে নিখোঁজ দুই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়। 

আজ শনিবার দুপুর ১টায় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী জয়গঞ্জ খেয়াঘাটে এ ঘটনা ঘটেছে।

দুই শিক্ষার্থী হলেন- ঠাকুরগাঁও জেলা স্কুলের দশম শ্রেণির ছাত্র রাইয়ান রেজা নাঈম (১৭) ও একই এলাকার মো: নাজমুল ইসলামের ছেলে গড়েয়া ডিগ্রী কলেজের এইচ, এস,সি পরীক্ষার্থী সৌরভ ইসলাম (১৮)।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে ৮ জন বন্ধুমিলে নদীতে গোসল করতে এসে তাঁরা নিখোঁজ হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়রা সৌরভের মৃতদেহ এবং রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বিকেল সাড়ে ৪টার দিকে রাইয়ান রেজা নাঈমের মৃতদেহ উদ্ধার করে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১