আপডেট : ২৮ May ২০২০
চাঁদপুরে আরো ১২জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়েছেন। সংক্রমিতদের মধ্যে সদর উপজেলায় ৪ জন, হাজীগঞ্জ উপজেলায় ৩ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৩ জন ও শাহরাস্তি উপজেলায় ২ জন। এ নিয়ে জেলায় মোট কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৯জনে। এর মধ্যে মারা গেছে ১৩ জন। বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন এম সাখাওয়াত উল্যাহ্ এ তথ্যা জানান। সিভিল সার্জন অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ৪৮ জনের নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। এর মধ্যে ১২ জনের রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ৩৬জনের রিপোর্ট করোনা নেগেটিভ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১