বাংলাদেশের খবর

আপডেট : ২৭ May ২০২০

কলমাকান্দায় কৃষকদের কাছ থেকে ধান-চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন


নেত্রকোনার কলমাকান্দায় সরকারিভাবে ধান ও  চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার উপজেলা সদরের খাদ্যগুদামে এই ধান চাল সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার কৃষি কার্ড অনুযায়ী প্রকৃত কৃষকের কাছ থেকে লটারি মাধ্যমে কৃষক নির্বাচিত করে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান কেনা হচ্ছে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও মো. সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা মো. শামীম আহম্মেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম খসরু, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, অজন্তা অটো রাইচ মিল লিমিটেডের মালিক অজিত রায়, আকাশ অটো রাইচ মিলের মালিক জহিরুল ইসলাম মোস্তফা প্রমুখ। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১