বাংলাদেশের খবর

আপডেট : ২৪ May ২০২০

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী


ধানমন্ত্রী শেখ হাসিনা মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে বলেন, ‘আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন।’ তাঁর ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল এবং বেতারও সরাসরি সম্প্রচার করবে।

বাংলাদেশের আকাশে শনিবার কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি গতকাল শনিবার সন্ধ্যায় এক বৈঠকে এ ঘোষণা দেয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১