বাংলাদেশের খবর

আপডেট : ২২ May ২০২০

করোনা আক্রান্ত হয়ে অতিরিক্ত সচিবের মৃত্যু


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অতিরিক্ত সচিব (পিআরএল ভোগরত) কৃষিবিদ তৌফিকুল আলম (৫৯) মারা গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কৃষিবিদ ইন্সটিটিউটের মহাসচিব খাইরুল আলম প্রিন্স বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, কৃষিবিদ তৌহিদুল আলম আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ। শোকবার্তায় জানানো হয়, কৃষিবিদ তৌফিকুল আলম নোটিশ অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগ করছিলেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮২ ব্যাচের ছাত্র।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১