বাংলাদেশের খবর

আপডেট : ২২ May ২০২০

নাঙ্গলকোটে ২০ মাসের শিশু করোনায় আক্রান্ত


কুমিল্লার নাঙ্গলকোটে ২০ মাস বয়সী এক শিশুসহ ও তার পুরো পরিবার করোনায় আক্রান্ত হয়েছে। সে উপজেলার দৌলখাঁড় ইউপির বাতাবাড়িয়ান গ্রামের পল্লী চিকিৎসক ফারুক (৪০) এর মেয়ে। ওই পল্লী চিকিৎসক ও তার স্ত্রী মর্জিনা বেগম (২৫), বড় বোন ফারিয়া আক্তার (৭) করোনায় আক্রান্ত হয়েছে।

এনিয়ে কুমিল্লার নাঙ্গলকোটে গত ২৪ ঘন্টায় ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে বাকি চারন হলেন- বটতলী ইউপির কাশীপুর গ্রামের জোহরা বেগম (৫০), তার মেয়ে জেরিন (১৭),  ছোট মেয়ে তানজিনা (৮) ও মৌকরা ইউপির খাঁটাচৌ গ্রামে বেলালের ছেলে শরিফ (২৪)।

বৃহস্পতিবার (২১-মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিষয় কর্মকর্তা ডাক্তার দেব দাস দেব এ বিষয়টি নিশ্চিত করেন।     

তিনি আরো জানান, গত সোমবার (১৫-মে) স্থানীয় লোকজন মারপথ জানতে পেরে উপজেলা র‌্যাপিড রেসপন্স টিম তার নমুনা সংগ্রহ করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করে।বৃহস্পতিবার তারদের  রিপোর্ট পজিটিভ আসে।    

অপরদিকে এ পর্যন্ত ৩০০ জনের নমুনা সংগ্রহ করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। যার মধ্যে ২৭০ জনের রিপোর্ট আসে। এ নিয়ে পুরো উপজেলায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।    

এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে উপজেলা প্রশাসনের মাধ্যে ওই এলাকার করোনা আক্রান্তদের বাড়িগুলো লকডাউন করা হবে। পাশাপাশি তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে। যাতে তারা পালাতে না পারে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১