আপডেট : ২০ May ২০২০
রাজধানীর তুরাগ থানা নয়নী চালা এলাকায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণের প্রতিবাদে অভিযুক্ত ধর্ষকের বাড়ির সামনে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। কিশোরী ধর্ষণ মামলায় অভিযুক্ত ওই ব্যক্তির নাম তৌহিদ (২৭)। আজ বুধবার তুরাগের নয়ানীচালা এলাকার ৪ নম্বর রোডের ডি ব্লকে অবস্থিত অভিযুক্ত ধর্ষকের ৫০নং বাড়ির সামনে কয়েক শতাধিক এলাকাবাসী ধর্ষণকারীর বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে মানবন্ধন করে। এসব এলাকাবাসী নানা রকমের প্ল্যাকার্ড নিয়ে ধর্ষকের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেয়। কোনো কোনো প্ল্যাকার্ডে লেখা ছিল ‘ধর্ষণকারী নিধন করি সমাজকে রক্ষা করি, অবিলম্বে ধর্ষকের কঠোর শাস্তি চাই, ধর্ষকের উল্লাস ধর্ষিতার কান্না মেনে নিব আর না,। ইত্যাদি। এ সময় ধর্ষক তৌহিদকে গ্রেপ্তারের আওতায় আনার দাবী জানায় মানববন্ধনকারীরা। মানবনবন্ধনটির আয়োজন করেন নয়ানীচালা একতা যুব সংঘ। মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, তৌহিদ এর আগেও এলাকায় ধর্ষণসহ না অপকর্ম ঘটিয়েছে। তাকে নিয়ে এলাকায় বিচার-শালিস হলে ও নানা কৌশলে একাধিকবার তাকে ছাড় পেয়েছে। সবশেষে করোনার এই দুর্যোগে নিরীহ একটি মেয়েকে ত্রাণ দেবার কথা বলে রাস্তা থেকে ডেকে আনার পর মেয়েটিকে মুখ বেঁধে ধর্ষণ করেন। বক্তারা আরও বলেন, ‘বর্তমানে তৌহিদকে রক্ষা করার জন্য কিছু লোক নানাভাবে তদবির চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, গত ১৬ই মে নয়ানীচালার নিজ বাসার ৪র্থ তলায় পিতৃহীন (১২) বছরের এক কিশোরি কে ঈদের জামা-কাপড় ও খাদ্যসামগ্রী দেওয়ার নাম করে ডেকে মুখ বেঁধে ধর্ষণ করে ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১