বাংলাদেশের খবর

আপডেট : ১৯ May ২০২০

চাঁদপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা


চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আজিজুর রহমান ভুট্রোকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে  হত্যা করেছে একদল দুর্বৃত্ত।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী সাবেক বিলকিস সুলতানা একাডেমীর সামনে বাড়ীতে যাওয়ার পথে একদল দুর্বৃত্তরা আজিজুর রহমান ভুট্রোর উপর ধারলো দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে গলায়, শরীর ও মাথা সহ বিভিন্নস্থানে আঘাত করে । আজিজুর রহমান ভুট্টর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুবৃত্তরা পালিয়ে যায়।  পরে আহত অবস্থায় তাকে চাঁদপুর হাসপাতালের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে তার লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে ।

এদিকে কারা তার উপর হামলা করেেলা এবং কি কারণে করলো তা উৎঘাটনে চাঁদপুর জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা কাজ শুরু করেছে । অপরদিকে এলাকায় তার মৃত্যু নিয়ে নানা গুঞ্জজন ও শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়টি নিয়ে শাহমাহমুদপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সামুছুজ্জামান পাটওয়ারী সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, সোমবার বিকেলে তার কুমারডুগীর এলাকায় সারের দোকান থেকে আমিসহ বাকিলা বাজারে যাই। পরে আমি আমার মহামায়া বাড়ীতে গিয়ে শুনতে পাই তার উপর কে বা কারা হামলা করা হয়েছে।

জানা গেছে, কুমারডুগীর এলাকায় সারের ব্যবসা করতো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১