আপডেট : ১২ May ২০২০
গত ২৪ ঘন্টায় কুমিল্লায় নতুন করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সিটি কর্পোরেশনে ১ জন, লাকসামে ১ জন এবং দেবিদ্বারে ১ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫৯ জন । আজ মঙ্গলবার সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন একজন। আর মৃত্যুবরণ করেছেন একজন। এ নিয়ে কুমিল্লা করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮ জন এবং মোট সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৩৩ জন। এ সময়ে ৩ হাজার ৭৪৩ জনের নমুনা পাঠালেও নমুনার ফলাফল পাওয়া গেছে ৩ হাজার ১৫২ জনের। কুমিল্লার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামন এ তথ্য জানিয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১