বাংলাদেশের খবর

আপডেট : ১২ May ২০২০

মুন্সীগঞ্জে ভার্চুয়াল আদালত বর্জন আইনজীবীদের


মঙ্গলবার ভার্চুয়াল আদালত বর্জন করেছেন মুন্সীগঞ্জের আইনজীবীরা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমানউল্লাহ প্রধান শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলার আইনজীবীদের অনেকেই ভার্চুয়াল আদালত পরিচালনার বিষয়টি বুঝেন না। অনেকেই প্রশিক্ষিত নন। একই সঙ্গে অনেক বিচারক ভার্চুয়াল আদালত সম্পর্কে প্রশিক্ষিত নন। কোন প্রশিক্ষণ ছাড়াই ভার্চুয়াল আদালত পরিচালনার বিষয়টি আইনজীবীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এতে ভার্চুয়াল আদালতের বিপক্ষে অবস্থান নিয়েছেন জেলার আইনজীবীরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১