বাংলাদেশের খবর

আপডেট : ০৯ May ২০২০

জনসেবা করতে গিয়ে করোনায় আক্রান্ত চকরিয়া উপজেলা চেয়ারম্যান সাঈদী


ব্যাপক জনসেবা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।

আজ শনিবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৪৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এ রিপোর্টে চকরিয়া উপজেলা চেয়ারম্যানসহ একই উপজেলাতে ৪ জনের করোনা ভাইরাস পজেটিভ আসে। একই সঙ্গে উখিয়া উপজেলাতে ১ জন এবং টেকনাফ উপজেলাতে ১ জনের দেহে করোনা ধরা পড়ে।

এ বিষয়ে ফজলুল করিম সাঈদী জানান,আমি ছোটো বেলা থেকে জনসেবা করে বড় হয়েছি মানুষের দুঃসময়ে ঘরে বসে থাকতে পারি না। বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারিভাবে ১ হাজার মানুষের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু আমি ব্যাক্তিগতভাবে আরো ৯ হাজার মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছি। আরো অসংখ্য মানুষকে আর্থিকভাবে সহায়তা করেছি। দেশের এই ক্রান্তিলগ্নে আমি যতই চেষ্টা করেছি ঘরে থাকতে। কিন্ত রাষ্ট্র এবং মানুষের প্রয়োজনে সব সময় বাইরে থাকতে হয়েছে। তাই হয়তো কোনো করোনা রোগীর সংস্পর্শে আসার কারনে আমার পজেটিভ আসতে পারে। আমি কক্সবাজারবাসীর দোয়া চাইছি যেন আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। 

এদিকে কক্সবাজার ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) সভাপতি ফজলুল করিম সাঈদীর সুস্থতা কামনা করেছেন কক্সবাজার ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহাবুবুর রহমান ও শফিউল্লাহ শফি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১