আপডেট : ০৯ May ২০২০
নরসিংদীর বেলাবতে করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট নিরসনে কম্বাইন্ড হারভেস্টার মেশিনে কৃষকদের ধান কেটে দিয়েছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপির ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। শুক্রবার বিকালে উপজেলার পাটুলী ইউনিয়নের চন্ডিপাঁড়া গ্রামে কৃষক বাদশা মিয়া ও দুলাল মিয়ার প্রায় দুই বিঘা জমির পাকা বুরো ধান কম্বাইন্ড মেশিনের মাধ্যমে কেটে দেন তিনি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে বেলাব উপজেলায় ভুর্তকির মাধ্যমে কৃষকদের মধ্যে একটি কম্বাইন্ড হারভেস্টার (বড়) মেশিন ও ১টি ছোট রিপার ধান কাটার মেশিন বিতরণ করা হয়। এ উপজেলায় এ পর্যন্ত ধান কাটার কম্বাইন্ড হারভেস্টার চারটি মেশিন ও ধান কাটার ছোট মেশিন রিপার ২টি বিতরণ করা হয়েছে। যার ফলে অল্প খরচেই এ এলাকার কৃষকদের ধান কেটে ঘরে তোলা সম্ভব হচ্ছে। কৃষক বাদশা মিয়া ও দুলাল মিয়া বলেন, আমাদের ক্ষেতের ধান পেকে গেলেও শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। এদিকে বৃষ্টিতে ধান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন মূহূর্তে শিল্পমন্ত্রীর ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী মেশিনের মাধ্যমে বিনামূল্যে ধান কেটে দিয়েছেন। যার ফলে আমাদের অনেক উপকার হয়েছে। আর মেশিনের মাধ্যমে অল্প সময়ে ধান কেটে ধান মাড়াই করে ঘরে তুলতে পারলে আমাদের মত হাজার হাজার কৃষকদের অনেক উপকার হবে। পাটুলী ইউনিয়নের চেয়ারম্যান ইফরানুল হক ভূইয়া জামান বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের কৃষকদের কথা চিন্তা করে এই কম্বাইন্ড হারভেস্টার মেশিন ভূর্তুকির মাধ্যমে বিতরণ করছেন। বেলাবরের কৃষকরা শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের প্রচেষ্ঠায় এ মেশিন পেয়েছে। আর শিল্পমন্ত্রীর ছেলে সাদী ও স্থানীয় কৃষি অফিস এ মেশিন দিয়ে নিয়মিত কৃষকদের ধান কাটা তদারকি করছেন। শিল্পমন্ত্রীর ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী বলেন,বর্তমান সরকার দেশে করোনা পরিস্থিতির কারণে শ্রমিক সংকটের কথা মাথায় রেখে বোরো ধান উঠার আগেই কম্বাইন্ড হারভেস্টার মেশিন সারাদেশে ভূর্তুকির মাধ্যমে প্রদান করেছেন। যার মাধ্যমে স্বল্প সময়ে কৃষকদের ধান কেটে ঘরে তোলা যাচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১