বাংলাদেশের খবর

আপডেট : ০৯ May ২০২০

টেকনাফে পুলিশের সাথে গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত


কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। শনিবার ভোররাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্তে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত নুর মোহম্মদ ও রফিক মাদক ব্যবসায়ী। 

পুলিশ  জানায়, মাদক পাচারের খবরে ঘটনাস্থলে যায় তারা। এ সময় মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তারা উখিয়ার থাইংখালী রোহিঙ্গা শিবিরের বাসিন্দা ছিলেন। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১