আপডেট : ০৮ May ২০২০
নেত্রকোনার একমাত্র করোনা মুক্ত উপজেলা দুর্গাপুর গেল দুই দিনে নতুন করে নাম লিখিয়েছে করোনার খাতায় । পুরো জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা এই ধারায় বাদে নেই দুর্গাপুরও । আজ দুর্গাপুরে নতুন করে আরেকজন আদিবাসী কিশোর (১৭) করোনা শনাক্ত হয়েছে । শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন । এই নিয়ে গেল দুই দিনে এই উপজেলায় দুইজনের করোনা শনাক্ত হয়েছে । নতুন আক্রান্ত আদিবাসী ঔই কিশোর উপজেলার সদর ইউনিয়নের ভরতপুর গ্রামের বাসিন্দা । তিনি ময়মনসিংহের ভালুকার একটি মুরগির ফার্মে কাজ করতেন । শারীরিক অসুস্থতা অনুভব করায় গত ১লা মে রাতে বাড়ি ফিরেন ঔই কিশোর । ২/৩ দিন পর স্থানীয়রা এই যুবকের বাড়ির ফেরার খবর জানতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দেয় । পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল দল গত ৬ মে ঔই আদিবাসী কিশোরসহ পরিবারের মোট চার জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । পরীক্ষা শেষে আজ ওই কিশোরের করোনা রিপোর্ট পজিটিভ ও বাকিদের নেগেটিভ আসে । গতকাল করোনা শনাক্ত ঔই ব্যক্তির পুরো পরিবারের ৬ জনের নমুনা আজ সংগ্রহ করা হয় । এই নিয়ে এই উপজেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা মোট ৮৬ জনের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । এর মাঝে এখন পর্যন্ত প্রায় ৭২ জনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে । আর দুইজন পুরো উপজেলায় করোনায় শনাক্ত হলো । আর বাকিদের নমুনা পরীক্ষাগারে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.তানজিরুল ইসলাম রায়হান জানায়, এখন পর্যন্ত এই উপজেলায় মোট দুজন করোনা শনাক্ত হয়েছে । শনাক্ত দুই পরিবারকে লক ডাউনে রাখা হয়েছে । নতুন করে কেউ যাতে আক্রান্ত না হয় তার জন্যও আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করে যাচ্ছি ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১