আপডেট : ০৭ May ২০২০
টাঙ্গাইলের সখীপুরে প্রায় ৭০০ পরিবারকে খাদ্য সহায়তার উদ্যোগ নিয়েছে প্রবাসীদের সংগঠন প্রবাসী কল্যাণ সংস্থা। আজ বৃহস্পতিবার প্রথম দিনে পৌর এলাকার ৩০০ অসহায় পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। আগামী রোববার ও সোমবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায়দের মাঝেও খাদ্য সহায়তা দেওয়া হবে। উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু পৌর শহরের শামীম টাওয়ারে বিতরণ কাজের উদ্বোধন করেন। এ সময় পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক তারেক সিরাজ, ফারিয়ার সাধারণ সম্পাদক কামরুল হাসান সুজন প্রমুখ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে ৪ কেজি চাল, ১ কেজি আলু, চিনি, ছোলা, দুধের প্যাকেট, সেমাই ও মাস্ক বিতরণ করা হয়। প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি ও শামীম টাওয়ারের স্বত্ত্বাধিকারী শামীম আল মামুন জানান, প্রবাসীদের কষ্টের টাকায় এলাকার দুস্থ ও অসহায়দের ত্রাণ সহায়তা দেওয়ার চেষ্টা করছি। আমাদের এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১