বাংলাদেশের খবর

আপডেট : ০৪ May ২০২০

দোকান-শপিং মল খোলার অনুমতি দিলো সরকার


দেশে চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে সংক্রমণ রোধে সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধি করলেও ঈদকে সামনে রেখে দোকান-শপিং খোলার অনুমতি দিয়েছে সরকার।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটি বর্ধিতকরণ আদেশে এ অনুমতির কথা বলা হয়েছে।

আদেশে বলা হয়, ‘রমজান এবং ঈদ-উল-ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকান-পাট খোলা রাখা যাবে; তবে ক্রয়-বিক্রয়কালে পারস্পারিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে।’

এতে আরও বলা হয়, ‘বড় বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। এবং শপিংমলে আগত যানবাহনসমূহকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে। সেইসাথে দোকনপাট এবং শপিংমলসমূহ আবশ্যিকভাবে বিকাল ৫টার মধ্যে বন্ধ করতে হবে।’

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও পাঁচজনের মৃত্যুর মধ্য দিয়ে সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৬ হাজার ৩১৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৬ হাজার ২৬০ নমুনা পরীক্ষায় রেকর্ড ৬৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্ত ১০ হাজার ১৪৩ জন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১