বাংলাদেশের খবর

আপডেট : ০৪ May ২০২০

টঙ্গীবাড়ি ডুলিহাটা থেকে আড়িয়ল সড়কের বেহাল দশা

টঙ্গীবাড়ি ডুলিহাটা আড়িয়লের ভাঙা সড়ক প্রতিনিধির পাঠানো ছবি


মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের ডুলিহাটা থেকে আড়িয়ল সড়কে খানাখন্দ আর বড় বড় গর্তের কারণে গাড়ি চলাচল বন্ধ।

ধীপুর ইউনিয়নে ডুলিহাটা আর আড়িয়াল ইউনিয়নবাসীর টঙ্গীবাড়ি সদরে যাতায়াতের একমাত্র সড়ক এটি।

রাস্তাটি উপজেলা থেকে মটুকপুর কোল্ড ষ্টোরের পশ্চিম পাশ দিয়ে পশ্চিম মটুকপুর পর্যন্ত পিচ ঢালাই। তার পর শুরু হয় খানাখন্দ। এক কিলোমিটার রাস্তাটি দীর্ঘ দিন কোন সংস্কার না হওয়ায় জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির দু'পাশের মাটি সরে গেছে এবং সড়কটির উপরে কিছু এলোমেলো ভাবে ইট বিছানো রয়েছে। কোথাও আবার বড় বড় গর্ত।

স্থানীয় বাসিন্দা হোসাইন হাওলাদার জানান, সড়কটি মেরামতের প্রয়োজন, সড়কটি ভাঙ্গা থাকায় কোন গাড়ি যাতায়াত করে না।

ধীপুর ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা জানান, রাস্তার বিষয়ে আমরা উদ্ধর্তন কতৃপক্ষকে অবহিত করেছি।

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভুতু জানান, করোনা প্রাদুর্ভাবের কারণে অনেক রাস্তার কাজ আটকে গেছে। আশাকরি বাংলাদেশের এ দুর্যোগ মোকাবেলার পরে রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১