বাংলাদেশের খবর

আপডেট : ০৩ May ২০২০

কক্সবাজারে হোটেল রুম থেকে বিদেশি নাগরিকের লাশ উদ্ধার


কক্সবাজারের এক আবাসিক হোটেল কক্ষ থেকে এক বিদেশি নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার রাতে এই বিদেশি নাগরিকের লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, মিসোস ডুরাল বে (৫০) নামের এই বিদেশী নাগরিক কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিসে আইসিটি বিভাগে কর্মরত ছিলেন।

কক্সবাজার সদর থানার ওসি আবু মোঃ শাহজাহান কবির বলেন, স্যুইট সাদাফ নামের ৭০২ নাম্বার রুম থেকে তুরস্কের এই নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে স্ট্রোক  করে মৃত্যুবরণ করেছেন। তার লাশ বর্তমানে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১