বাংলাদেশের খবর

আপডেট : ০২ May ২০২০

করোনায় বিশ্বজুড়ে অর্ধশতাধিক গণমাধ্যমকর্মীর মৃত্যু : পিইসি


মহামারি করোনায় বিশ্বজুড়ে অর্ধশতাধিক গণমাধ্যমকর্মীর  মৃত্যু হয়েছে বলে দাবি করেছে দ্য প্রেস এমব্লেম ক্যাম্পেইন বা পিইসি।

এসব মৃত্যুর পেছনে পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা সামগ্রীর অভাব ছিল বলেও তারা দাবি করে।

গতকাল শুক্রবার গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা এই সংগঠনটি করোনায় প্রাণ হারানো সংবাদকর্মীদের নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে।

করোনা মহামারিতে উদ্ভুত পরিস্থিতিতে  সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ বেড়েছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি।

সংগঠনটির  দাবি, এই স্বাস্থ্য সংকটের সময়ে সংবাদকর্মীরা ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে। কেননা, হাসপাতালে গিয়ে, ডাক্তার-নার্স-রাজনৈতিক নেতৃত্ব-বিশেষজ্ঞ-বিজ্ঞানী ও রোগীদের সাক্ষাৎকার নিয়ে তাদের তথ্য জানানোর কাজ অব্যাহত রাখতে হয়েছে।

৩ মে বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা দিবসকে সামনে রেখে মৃতদের এ তালিকা প্রকাশ করে দ্য প্রেস এমব্লেম ক্যাম্পেইন সতর্ক করে বলেছে, করোনা ভাইরাসের এই কঠিন সময়ে সেন্সরশিপ, ইন্টারনেট বন্ধ, বিনা বিচারে সংবাদকর্মী আটক, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা ঘটছে, যা সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১