বাংলাদেশের খবর

আপডেট : ০২ May ২০২০

করোনার দ্বিতীয় ঝড় আরও ভয়াবহ হবে: ব্রিটিশ বিজ্ঞানী


করোনাভাইরাসের দ্বিতীয় ঝড় আরও ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং দেশটির সরকারের চিকিৎসাবিষয়ক উপদেষ্টা প্রফেসর ক্রিস হোয়াইটি।

সম্প্রতি অনলাইনে লন্ডনের গ্রেসাম কলেজে দেয়া এক বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

গ্রেসাম কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক ক্রিস হোয়াইটি ইংল্যান্ডের স্বাস্থ্য ও সামাজিক যত্ন বিভাগের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা এবং জাতীয় স্বাস্থ্য গবেষণা ইনস্টিটিউটের (এনআইএইচআর) প্রধান।

অধ্যাপক ক্রিস বলেন, করোনা দ্বিতীয়বার ছড়িয়ে পড়তে শুরু করলে তা প্রথমবারের চেয়ে আরও তীব্র হতে পারে এবং শীতকালে এটির সংক্রমণ শুরু হলে দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

তিনি বলেন, ভাইরাসটি থেকে আমরা সম্পূর্ণরূপে নিরাময় না হতে পারলে প্রথমবারের চেয়ে বেশি অক্রান্ত ও মৃত্যু দেখতে হবে। আর এটা হবে আগের তুলনায় কম সময়ে এবং বেশি বিধ্বংসী আকারে। তবে করোনাভাইরাস থেকে মুক্তি লাভের পথ অনেক লম্বা এবং এই রোগ চিরতরে নির্মূল করা প্রযুক্তিগতভাবে অসম্ভব।

ক্রিস বলেন, প্রতিটি দেশই লকডাউন ব্যবস্থা শিথিল করার উপায় খুঁজছে। কিন্তু মহামারীটি নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত কঠিন ভারসাম্য রক্ষা আইন চালু করতে হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ৫১০ জন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১