বাংলাদেশের খবর

আপডেট : ০১ May ২০২০

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন সংবাদকর্মী


সাতক্ষীরার তালা উপজেলায় করোনার উপসর্গ নিয়ে আব্দুস সালাম (৩৬) নামের এক মফস্বল সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলা সদরের বারুইহাটি গ্রামের সীরাত আলী মোড়লের ছেলে। বুধবার (২৯ এপ্রিল) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নিহতের স্বজনরা জানান, গত ৪/৫ থেকে তিনি জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও লিভারের সমস্যায় ভুগছিলেন। বুধবার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়।

সেখানে অবস্থার অবনতি হলে ওইদিনই বিকেলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে নেয়ার পরামর্শ দেন। মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি করতে না পেরে তাকে খুলনা নেয়ার পথে মির্জাপুর এলাকায় পৌছালে তিনি মারা যান।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: রাজিব সরদার জানান, মৃতব্যক্তির পরিবারের সবার নমুনা সংগ্রহ করা হয়েছে।

নমুনা টেষ্টের রিপোর্ট না আসা পর্যন্ত তার পরিবারের সবাইকে হোম কোয়ারেনটাইনে থাকতে বলা হয়েছে এবং লাল পতাকা টানানো হয়েছে। এছাড়া নমুনা সংগ্রহের রিপোর্ট না আসা পর্যন্ত স্থানীয় প্রশাসন তাদের দেখভাল করবেন বলে জানান তিনি।

এখন পর্যন্ত সাতক্ষীরা জেলায় করোনার উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন জনের রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। তাদের রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে।

সাতক্ষীরায় বিদেশ ফেরত মোট ৩ হাজার ৫৭৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া সাতক্ষীরা জেলা থেকে এ পর্যন্ত মোট ৩৪২ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ও পিসিআরল্যাবে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১৮৯ জনের নমুনা

পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। সব রিপোর্ট নেগেটিভ এসেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১