আপডেট : ০১ May ২০২০
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আরও এক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শুক্রবার রাজধানীর রাজারবাগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত নাজির উদ্দীন স্পেশাল ব্রাঞ্চের এসআই পদে কর্মরত ছিলেন এবং পাবনা জেলার ভাংগুরা থানার কাজিটোলা গ্রামের বাসিন্দা। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা জানান, নাজির উদ্দীনের করোনা পজিটিভ ধরা পড়ে গত ২৫ এপ্রিল। তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মৃত্যুবরণ করেন। রাজারবাগে জানাজা শেষে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আরও তিন পুলিশ সদস্যের মৃত্যু হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১