বাংলাদেশের খবর

আপডেট : ২৯ April ২০২০

হাজী আবদুস সাত্তারের গরীবের জন্য ঈদ উপহার


গাজীপুরের শ্রীপুরে চলতি রোজা ও ঈদকে সামনে রেখে খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে  ঈদ  উপহার হিসাবে ভোগ্যপন্য বিতরণ করেছেন এক ব্যবসায়ি।

আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের বৈরাগির চালা গ্রামের দুস্ত অসহাদের বাড়ি বাড়ি গিয়ে উপহার হিসাবে ৫০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বৈরাগীর চালা গ্রামের   মৃত ফজলুল হক ভূইয়ার ছেলে ব্যবসায়ি হাজী আবদুস সাত্তার এ সব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

হাজী আবদুস সাত্তার জানান, বিশ্বব্যাপি মহামারি করোনা ভাইরাসের থাবায় মানুষ দিশেহারা। আমাদের মতো উন্নয়নশীল  দেশে করোনার এ থাবায় আরো বেশি বিপদগ্রস্ত  হয়ে পড়েছে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দেশে চলছে সাধারন ছুটি ও অঘোষিত লকডাউন। এ লকডাউনের কবলে পড়ে সাধারণ খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এরমধ্যেই শুরু হয়েছে রোজা।

তিনি বলেন, রোজা ও ঈদকে সামনে রেখে দুস্ত গরীব মানুষের মাঝে সেমাই, চিনি, সরিষার তেল, মুড়ি ও ছোলা উপহার হিসাবে বাড়ি বাড়ি গিয়ে ৫০০ প্যাকেট বিতরণ করেছি। ঈদের আগে আরো কিছু প্যাকেট বিতরণ করব।

তার একাধিক স্বজন জানান, হাজী আবদুস সাত্তার একজন দানশীল  মানুষ। বিভিন্ন সময় তিনি দান করে থাকেন। মসজিদ মাদ্রাসা এতিমখানাতেও নিয়মিত দান করেন। তাঁর মোমতাহিয়া ফুড এণ্ড অয়েল মিল নামে এক প্রতিষ্ঠান রেয়েছে। এখান থেকেও বিভিন্ন সময় খাদ্যপন্য দিয়ে থাকেন অসহায়দের।

শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান মন্ডল বলেন, দেশের এ ক্রান্তিকালে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সহায়তার হাত বাড়াতে হবে গরীবের জন্য। তিনি বলেন সরকার নিয়মিত সাহায্য করছে অসহায়দের। বাড়ি বাড়ি ত্রান পৌছে দিচ্ছে। পৌরসভার পক্ষ থেকে ও আমার নিজ উদ্যোগেও বিভিন্ন সময় ত্রান বিতরণ করেছি। হাজী আবদুস সাত্তার দানশীল  মানুষ। তাঁর মতো দায়িত্ব নিয়ে গরীবের পাশে দাঁড়ানো দরকার সকল বিত্তবানদের।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১