আপডেট : ২৯ April ২০২০
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে ২০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে । তিন দিন ধরে জ্বর সর্দি নিয়ে আজ বুধবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে বেলা ১২টায় শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া ওই শিশুর নাম মেহেদী হাসান। সে শিশুটি চন্ডিগড় ইউনিয়নের মাকড়াইল গ্রামের চান মিয়ার ছেলে । পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত তিনদিন আগে শিশুটি জ্বরে আক্রান্ত হয় । পরে শিশুর অবস্থার উন্নতি না হলে আজ বুধবার সকালে শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে । এই সময় শিশুটির অবস্থার অবনতি দেখে চিকিৎসারা শিশুটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। বেলা ১২টায় দিকে ওই শিশুর মৃত্যু হয় । এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার (আর এমও) তানজিরুল ইসলাম জানায়, শিশুটির নমুনা সংগ্রহ করা হয়েছে । রিপোর্ট না আসা পর্যন্ত কোনো কিছুই বলা যাচ্ছে না।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১