বাংলাদেশের খবর

আপডেট : ২৯ April ২০২০

আজ থেকে চালু হচ্ছে সৌদি আরবের শপিং মল, মানতে হবে ১৩টি শর্ত


আজ বুধবার থেকে সৌদি আরবে চালু হচ্ছে শপিং মল। তবে ১৩টি শর্ত মেনে খোলা যাবে এসব শপিং মল।

মহামারী করোনা ভাইরাসে প্রাণহানি নিয়ন্ত্রণে আসায় প্রায় এক মাস পর বিপণিবিতানগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

এসব বিপণিবিতান গুলো খোলার ১৩টি পূর্ব শর্তের মধ্যে অন্যতম হলো বিভিন্ন ফ্লোরে ওঠানামার জন্য সিঁড়ি এবং এসক্যালেটর ব্যবহার করা। একান্ত বাধ্য হলে লিফটে সর্বোচ্চ দুজন আরোহণ করতে পারবেন। শপিং-মল খোলা থাকার সময়ে সব মলেই মেডিকেল পরীক্ষার এবং জীবাণুমুক্ত-করণের ব্যবস্থা থাকতে হবে। শপিং-মলের ফটক দিয়ে প্রবেশ করার স্থানে সবার শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে হবে।

জ্বর থাকলে কেউ শপিং-মলে ঢুকতে পারবেন না। এছাড়া প্রবেশের সময় দর্শনার্থীর গ্লাস ও মাস্ক আছে কিনা তা নিশ্চিত করতে হবে। শপিং-মলে সব প্রবেশপথে পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা কর্মী মোতায়েন করতে হবে, যারা নিশ্চিত করবে যে সবাই মাস্ক পরে প্রবেশ করছেন। শপিং-মলের ভেতর বিনোদন কেন্দ্র ও শিশুদের খেলার স্থান বন্ধ থাকবে। ১৫ বছরের কম বয়সীরা শপিং-মলে প্রবেশ করতে পারবে না। 

এছাড়া প্রতি ২৪ ঘণ্টায় একবার সম্পূর্ণ শপিং-মল জীবাণুমুক্ত করতে হবে। যদি কারও কোভিড-১৯ শনাক্ত হয় বা থাকার আশঙ্কা পাওয়া গেলে মেডিকেল আইসোলেশনের জন্য আলাদা রুম বরাদ্দ রাখতে হবে এবং যেকোনও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্তসংখ্যক নিরাপত্তারক্ষী রাখতে হবে।

করোনা ভাইরাসের নিয়মিত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী সৌদি আরবে ২০ হাজারেরও বেশী মানুষ করোনায় আক্রান হয়েছে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১৫২ জন মারা গেছে দেশটিতে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১