আপডেট : ২৯ April ২০২০
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে বুধবার সকালে যাত্রীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। ফেরি ও ট্রলারে করে হাজারো যাত্রী পদ্মা পাড়ি দিয়ে আসতে শুরু করেছে শিমুলিয়াঘাটে। আর ট্রলারযোগে আসা যাত্রীদের নামানো হচ্ছে শিমুলিয়ার পদ্মার চরে। উপজেলার মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, সকাল ১০ টার দিকে রো-রো ফেরী শাহ পরান ও ডাম্প ফেরী রামশিং কাঁঠালবাড়ি ঘাট থেকে শিমুলিয়াঘাটে এসে নোঙর করে। ফেরী দু’টিতে অনুমান পাঁচ সহস্রাধিক যাত্রী ছিল। আর এদের অধিকাংশই ঢাকামুখী গার্মেন্টস কর্মী। বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, অনেক সময় পর পর ফেরি আসছে। যানবাহন তেমন নেই। তবে যাত্রীরা ছুটে আসছেন। এদের বেশীরভাগ গার্মেন্টস কর্মী। তবে ফেরীর চেয়ে ট্রলারে করে বেশী শ্রমিক ছুটে আসছেন। শ্রমিক বোঝাই করে ট্রলারগুলো ঘাটের বাইরে পদ্মার চরে নোঙর করছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১