আপডেট : ২৬ April ২০২০
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় করোনা মহামারীতে কর্মহীন অসহায় দুস্থ ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ব্যক্তিগত একমাসের উর্পাজনের অর্থ বিলিয়ে দিয়েছেন উপজেলা যুবলীগের নেতা নূর মাহমুদ খান স্মরণ। সে উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রামের মরহুম সাহেব আলী মিয়া এর পুত্র। শনিবার (২৫ এপ্রিল) পর্যন্ত উপজেলার কলমাকান্দাসহ বিভিন্ন গ্রামে গিয়ে নিম্ন আয়ের কর্মহীন ২০০ জন মানুষের মাঝে ৬০ হাজার নগদ অর্থ সহায়তা করেন এবং সকলকে সরকারের সকল স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আহ্বান জানান। এবিযয়ে নূর মাহমুদ খান স্মরণ বলেন , আমার একমাসের উর্পাজনের অর্থ দিয়ে আমি অসহায় কর্মহীন মানুষের বাড়ী বাড়ী গিয়ে কর্মহীন পরিবারের খোঁজখবর নিয়ে সহায়তা করেছি। আমার এ নগদ অর্থ সহায়তা অব্যহত আছে এবং থাকবে। এই মহামারীতে এলাকার আর্থিক বিত্তবান লোকেরা সাধ্যমতো অসহায়দের পাশে দাড়িয়ে মানবিক সাহায্য করবেন বলে আমি আশা করছি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১