বাংলাদেশের খবর

আপডেট : ২৬ April ২০২০

ভারতে ‘বিরক্তি’ কাটাতে তাস খেলে আক্রান্ত ২৪


ভারতে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া এক ট্রাক চালক সময় কাটাতে বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে তাস খেলায় মত্ত হওয়ার পর সেখান থেকে ২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়া শহরের একটি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে কৃষ্ণা জেলার কালেক্টর এ এমডি ইমতিয়াজ শনিবার জানিয়েছেন।

একই শহরের আরেকটি এলাকায় অপর এক ট্রাক চালক এলাকার বিভিন্ন জনের সঙ্গে আড্ডা দিয়ে সময় কাটানোর ঘটনায় আরও ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১