আপডেট : ২৬ April ২০২০
আজ রোববার সীমিত পরিসরে ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকার কিছু কারখানা খুলে দেওয়া হয়েছে। যদিও স্বাস্থ্য বিধি নিয়ে অসন্তোষ আছে শ্রমিকদের। রাজধানীর টঙ্গীর শিল্পাঞ্চলে সকাল সাড়ে ৭ টা থেকে সড়কে পোশাককর্মীদের ভিড় দেখা যায়। তবে গণপরিবহন বন্ধ থাকায় কর্মস্থলে যেতে ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। শ্রমিকরা জানান, এখানকার বেশ কিছু কারখানা শনিবার থেকেই চালু হয়েছে। কর্মস্থলে ঢোকার আগে জীবাণু নাশক দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেছে কারখানা কর্তৃপক্ষ। দূরত্ব নিশ্চিত করার জন্য একই ফ্লোরে কর্মীদের সংখ্যা আগের চেয়ে কমিয়ে দেয়া হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে এছাড়া আর কোন সুরক্ষা ব্যবস্থা নেয়া হয়নি বলে ক্ষোভ জানিয়েছেন শ্রমিকরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১