বাংলাদেশের খবর

আপডেট : ২৩ April ২০২০

নবীনগরে ইফতার সামগ্রী বিতরণ


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শিবপুর ইউনিয়নের কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ ব্যাচের কল্যাণ ট্র্যাস্ট্রের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে কনিকাড়া বাজারে কনিকাড়া গ্রামের অসহায় ও হতদরিদ্র ২ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টের কাজী জামিল উদ্দিন, মোহাম্মদ মজনু, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ জুয়েল, শামীম চৌধুরী, রাছেল হোসেন, মনির হোসেন প্রমুখ।

ট্র্যাস্টের উদ্যোক্তারা জানান, আমরা চেষ্টা করছি সাধ্য অনুযায়ী সমাজের অসহায় ও দরিদ্রদের পাশে থাকতে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১