বাংলাদেশের খবর

আপডেট : ২৩ April ২০২০

গুরুদাসপুরের হাটবাজারে ‘এক বিক্রেতা এক ক্রেতা’


করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নাটোরের গুরুদাসপুর উপজেলার হাটবাজারে ‘এক বিক্রেতা এক ক্রেতা’র লিফলেট টাঙ্গিয়ে দিয়েছে থানা পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বাণিজ্যনগরী চাঁচকৈড়ে বাজারের বিভিন্ন নিত্যপণ্যের দোকানে এ লিফলেট টাঙ্গিয়ে দেওয়া হয়। এই অভিনব উদ্যোগ নিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম।

ওসি মো. মোজাহারুল ইসলাম বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাজারে দোকানের সামনে ‘এক বিক্রেতা এক ক্রেতা’র ব্যবস্থা করায় মানুষের মাঝে সচেতনতা বাড়বে। এতে করে করোনা সংক্রমণের আশঙ্কা থাকবে না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১