আপডেট : ২৩ April ২০২০
চুয়াডাঙ্গার জীবননগরে করোনার উপসর্গ (জ্বর, ঠান্ডা ও কাশি) নিয়ে সাবিনা খাতুন ছবি (৪৫) নামে এ নারী মারা গেছে। তিনি ওই উপজেলার উথলী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। বুধবার (২২ এপ্রিল) রাতে নিজ বাড়িতে মারা যান তিনি। এ খবরে আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। তবে, ওই নারীর করোনায় মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত হতে বুধবার দিনগত রাত দেড়টার দিকে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ‘স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে।’ স্থানীয়রা জানায়, সাবিনা খাতুন চারদিন আগে বাবার বাড়ি যশোরে বেড়াতে যান। সেখান থেকে ফিরে এসে কয়েকদিন থেকে জ্বর, ঠান্ডা, কাশিসহ শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। বুধবার সন্ধ্যা থেকে অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ের রাতেই মারা যান সাবিনা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১