আপডেট : ২৩ April ২০২০
নেত্রকোণার কলমাকান্দায় ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন ইউএনও। অকারণে বাইরে ঘোরাঘুরি করা লোকজনের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ ত্রাণসামগ্রী আদায় করে তা কর্মহীন দরিদ্র মানুষের মাঝে বিতরণ করছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা সদরের থানা মোড়ে অযথা ঘোরাঘুরি করা ব্যক্তিদের কাছ থেকে এ জরিমানা আদায় করেন ইউএনও মো. সোহেল রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬ জনের প্রত্যেকের কাছ থেকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ লিটার তেল ও ১ কেজি লবণ জরিমানা হিসেবে আদায় করা হয়। ফেসবুকে এ খবর ছড়িয়ে পড়লে এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কলমাকান্দা সচেতন মহল। ইউএনও'র ব্যতিক্রমী এ অভিযান নিয়মিত পরিচালনা করার দাবি জানান অনেকে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা বাংলাদেশের খবরকে জানান, চলাচলে বিধিনিষেধ থাকলেও অনেকে তা মানছেন না। সেজন্য কঠোর অবস্থান উপজেলা প্রশাসন। করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য সরকার কর্তৃক আরোপিত বিধি নিষেধ অমান্যকারীদের অপরাধের মাত্রানুযায়ী সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে ত্রাণ সামগ্রী জরিমানা করে আদায়ের উদ্যোগ নেয়া হয়েছে। প্রতি জনকে একজন অসহায়দের জন্য ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ, ১ কেজি আলু। অপরাধ ধরন অনুযায়ী এ ত্রান জরিমানা করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১