আপডেট : ২২ April ২০২০
দক্ষিণ কেরানীগঞ্জের রিভারভিউ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ৩০০ অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকায় স্ংস্থার নিজ অফিস কার্যালয়ে এসব খাদ্য সামগ্রী বতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রিভারভিউ সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি মোঃ হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন, কোষাধ্যক্ষ শামীম উল আলম, মোঃ রেজাউল করিম, সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সাংগঠনিক সম্পাদক লিটন মাদবর বলেন, আমরা আবাসিক বাড়িওয়ালারা মিলে মানবতার সেবায় 'মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য' এই শ্লোগানকে সামনে রেখে রিভারভিউ সমাজ কল্যাণ সংস্থাটি গঠন করেছি। আমাদের প্রধান উদ্যেশ্য হলো মানুষের সুখে দুখে এগিয়ে যাওয়া। তারই ধারাবাহিকতায় করোনার মহামারীতে আমরা ৩০০ জন অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল বিতরণ করেছি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১