আপডেট : ২২ April ২০২০
করোনাভাইরাস এর উৎপত্তি স্থল নিয়ে গোটা বিশ্বে নানা বিতর্ক ওঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ পশ্চিমা দেশগুলোর সরকার ও গণমাধ্যমগুলো দাবি করে- প্রথম ধরা পড়া চীনের উহান থেকেই ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। কেউ কেউ দাবি করে- চীনের ল্যাব থেকে ছড়িয়েছে; আবার চীন দাবি করছে- মার্কিন সেনারা করোনাভাইরাস ছড়িয়েছেন। খবর ইয়াহু নিউজের। অবশেষে এসব বিতর্কের অবসান ঘটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মঙ্গলবার নিশ্চিত করেছে, আসলে প্রাণঘাতী এই করোনাভাইরাস কোত্থেকে ছড়িয়েছে। জাতিসংঘের এই বিশেষ সংস্থা জানিয়েছে, তাদের হাতে আসা সব প্রমাণাদি বিশ্লেষণ করে তারা জানতে পেরেছে, জৈব গবেষণাগায় নয়, বাদুড় থেকেই এর উৎপত্তি হয়েছে। সংস্থাটির এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তার এই বক্তব্যের এক সপ্তাহ পর মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ফেডেলা শায়েব সুইজারল্যান্ডের জেনেভায় একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, প্রাপ্ত সব প্রমাণাদি অনুযায়ী ভাইরাসটি প্রাণী থেকেই মানুষে ছড়িয়েছে। এটি কোনো গবেষণাগারে তৈরি কিংবা সেখান থেকে ছড়িয়ে দেয়া হয়নি। সম্ভবত এই ভাইরাস বাদুড় থেকেই বিস্তার লাভ করেছে। তবে প্রাণী থেকে কীভাবে এই প্রাণঘাতী ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১