বাংলাদেশের খবর

আপডেট : ২২ April ২০২০

সখীপু‌রে-যুবকের-ক‌রোনা-শনাক্ত,-আক্রান্তের-বা‌ড়ি‌তে-শির‌নি-বিতরণ


‌টাঙ্গাইলের সখীপু‌রে রিপন মিয়া (৪০) না‌মের এক যুবকের শরী‌রে ক‌রোনাভাইরা‌স শনাক্ত হ‌য়ে‌ছে। সে উপ‌জেলার লাঙ্গু‌লিয়া গ্রা‌মের মৃত বাদল মিয়ার ছে‌লে। মঙ্গলবার রাত ১২টায় সখীপুর উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। এ নি‌য়ে সখীপু‌র উপ‌জেলায় দ্বিতীয় ক‌রোনা আক্রান্ত রোগী শনাক্ত হ‌লো।

ৱওই কর্মকর্তা জানান, রিপন মিয়া গত সোমবার শরী‌রে হালকা জ্বর নি‌য়ে স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে আস‌লে তাঁর নমুনা সংগ্রহ ক‌রে পরীক্ষার জন্য রোগ নিয়ন্ত্রণ রোগতত্ত্ব ও গ‌বেষণা প্র‌তিষ্ঠা‌নে (আইই‌ডি‌সিআর) পাঠা‌নো হয়। প‌রে মঙ্গলবার রা‌তে মু‌ঠো‌ফো‌নে ওই  যুবক ক‌রোনায় আক্রান্ত ব‌লে জানা‌নো হয়।‌

তি‌নি আরো জানান, হালকা জ্বর ছাড়া তার অন্য কোনো উপসর্গ নেই। আজ বুধবার তার সংস্প‌র্শে আসা লোকজ‌নের নমুনা সংগ্রহ করা হ‌বে।

ত‌বে স্থানীয়রা শঙ্কা প্রকাশ ক‌রে জানান, গতকাল মঙ্গলবার বি‌কে‌লে ক‌রোনা আক্রান্ত রিপ‌নের বা‌ড়ি‌তে লোকসমাগম ক‌রে শিরানি (রান্না করা খিচুরী/পা‌য়েস) বিতরণ ক‌রা হয়েছে। এ‌তে এলাকাজু‌ড়ে আতঙ্ক বিরাজ কর‌ছে।

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা নিজা ব‌লেন, সং‌শ্লিষ্ট প‌রিবারগু‌লো‌কে লকডাউ‌নের আওতায় আনা হ‌বে।

লাঙ্গু‌লিয়া গ্রা‌মের বা‌সিন্দা ও আক্রান্ত রিপ‌নের প্র‌তি‌বে‌শি শহীদুল ইসলাম ব‌লেন, রিপন সখীপুর থে‌কে কাঁচামাল কি‌নে ঢাকা নি‌য়ে বি‌ক্রি করত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১