আপডেট : ২১ April ২০২০
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) মার্কিন এক গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন'র এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়। এতে বলা হয়, অস্ত্রোপচারের পর কিম জং উন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। গত ১৫ এপ্রিল ছিল কিমের দাদার জন্মদিন। ওইদিন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি অনুপস্থিত ছিলেন। এ কারণেই তার অবস্থা খারাপ হওয়ার সন্দেহ ঘনীভূত হচ্ছে। তবে চারদিন আগে একটি সরকারি সভায় দেখা গিয়েছিল তাকে। সিএনএন কে অপর এক মার্কিন কর্মকর্তা জানায়, কিমে অসুস্থ সে তথ্যটি সঠিক। কিন্তু সেখানকার প্রকৃত তথ্য পাওয়া খুবই কঠিন। তাই তার অবস্থা কতটা গুরুতর সেটা জানা যাচ্ছে না। দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম ডেইলি এন জানিয়েছে, ধূমপান, স্থূলতা ও অতিরিক্ত পরিশ্রমের কারণে কয়েক মাস ধরে কিমের স্বাস্থ্যের অবনতি ঘটেছে। সম্প্রতি কিম জং উন কার্ডিওভাসকুলার সার্জারি করানোর পরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১