বাংলাদেশের খবর

আপডেট : ২০ April ২০২০

কুমিল্লায় করোনা মোকাবেলায় আলোচনা সভা


কুমিল্লায় করোনা ভাইরাস মোকাবেলায় জনপ্রতিনিধি, প্রশাসন ও মেডিকেল কলেজ ও বিএমএ কুমিল্লার সদস্যদের মধ্যে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা মেডিকেল কলেজ এর পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমান, সিভিল সার্জন মো. নিয়াতুজ্জামান, বিএমএ কুমিল্লার সভাপতি ডা. আবদুল্লাহ আনিস বাকী, সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, স্বাচিপ কুমিল্লার সাধারন সম্পাদক একেএম মোরশেদ আলমসহ আরো অনেকে।

সভায় কুমিল্লায় করোনা রোগীদের জন্য আলাদা হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান ও ডাক্তার নিরাপত্তা সামগ্রীর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১